Spread the love

এবারের বাজেটে কৃষি ক্ষেত্রে অনেক নতুন ভাবনার সম্মিলন ঘটেছে, বরাদ্দও বেড়েছে। তারপরও রয়েছে নানা প্রশ্ন। নিরাপদ খাদ্য  উৎপাদনের ক্ষেত্রে সরকার কোন পথে হাঁটছে, আবার তা কতটা সুফল আনতে পরে এ নিয়ে রয়েছে অনেক ধরণের ভাবনা। এই সব বিষয়  ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে কৃষি ও খাদ্য বিষয়ক প্রস্তাবনা ও নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত  হবে ১৬ জুন মঙ্গলবার সকাল ১০টায়। শুদ্ধ কৃষি ও নিরাপদ খাদ্য বিষয়ক পোর্টাল `ক্ষেতে-পাতে’ এর  আয়োজনে কৃষি  তথ্য সার্ভিসের কনফারেনেস হলে অনুষ্ঠিতব্য এই নাগরিক সংলাপে দেশের প্রথিতযশা অর্থনীতিবিদগণ অংশ নেবেন।