Spread the love

আবার অস্থির হয়ে উঠেছে পিঁয়াজের বাজার, সপ্তাহের ব্যবধানে পিঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। গত সপ্তাহে যেখানে পিঁয়াজের দাম ছিলো ১১০ থেকে ১২০ টাকা, সেটি কোথাও কোথাও ১৪০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এবছর দেশে উৎপাদন বেশি হয়েছে বলে পিঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়নি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ বছর পিঁয়াজ উৎপাদন হয়েছে ৪৪ লক্ষ ৪৮ হাজার টনেরও বেশি। দেশে পিঁয়াজের চাহিদা ২৮ লক্ষ মেট্রিক টন। সারা বছরে সংরক্ষণকালীন অবস্থায় ১৩ লক্ষ ৩৪ হাজার মেট্রিক টন নস্ট হওয়ার পরও দেশে পিঁয়াজের নিট উৎপাদন ৩১ লক্ষ ৩৪ হাজার মেট্রিক টন। সেক্ষেত্রে বাজারে পিঁয়াজের সরবরাহে কোন ঘাটতি থাকার কথা না।

উৎপাদন বেশি হওয়ায় সরকার আমদানির অনুমতি দেয় নাই। সরকার দাবি করছে এতে ২৫ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। এবছর মাত্র ১২ হাজার ৬০০ টন পিঁয়াজ আমদানির অনুমতি দেয় হয়।

এর মাঝে গ্রীষ্মকালীন পিঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, আবার ডিসেম্বর এর শেষেই মুড়িকাটা পিঁয়াজ উঠবে। সেক্ষেত্রে বাজার অস্থির হওয়ার পিছনে আর কোন কারণ আছে কিনা সেটি খতিয়ে দেখা দরকার।