Spread the love

দেশে সারের সংকটের কথা স্বীকার না করলেও প্রকৃত অবস্থা বুঝতে পেরে সরকার বিদেশ থেকে সার কেনার পরিমান বাড়াচ্ছে । সারের মজুতে যথেষ্ট ইউরিয়ার সার থাকায় এবার নন-ইউরিয়া সারের চাহিদা পূরণে বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে বিপুল পরিমাণ সার আমদানি অনুমোদন দিয়েছে সরকার। একইসঙ্গে সরকারও বিভিন্ন দেশ থেকে সার আমদানি করবে।  রাষ্ট্রীয়ভাবে জিটুজি ভিত্তিতে রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি, মরক্কো থেকে ৮০ হাজার টন ডিএপি, সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বেসরকারিখাতের ৪৪টি প্রতিষ্ঠানকে প্রায় ৯.২০ লাখ টন নন-ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

এর মধ্যে বিভিন্ন দেশ থেকে বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে ৫ লাখ টন ডিএপি সরকার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। ৯৩৮ ডলার দরে ১৯টি প্রতিষ্ঠান প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে এই সার আমদানি করবে।

১৪টি বেসরকারি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ২.২০ লাখ টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। প্রায় ৩৯৯ ডলার টন দরে এই সার আমদানিতে মোট ব্যয় হবে ৮.৭৮ কোটি টাকা।

এছাড়া, ১০টি বেসরকারি প্রতিষ্ঠানকে বিভিন্ন দেশ থেকে ২ লাখ টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। ৭৫৬ ডলার টন দরে এতে ব্যয় হবে প্রায় ১৫ কোটি টাকা।