
কৃষি মন্ত্রণালয় ও মৎস ও প্রাণীসম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে । এর আগে বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কৃষি মন্ত্রনালয়ের সভাপতি করা হলেও পরে তা পরিবর্তন করা হয় । গত পরশু বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে সভাপতি করে কমিটি পুনর্গঠন করা হয় । আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন খায়রুল কবির খোকন।

জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সংরক্ষিত নারী আসন-১৪–এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, নওগাঁ-৬ আসনের শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, রাজশাহী-৫ আসনের অধ্যাপক নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এম হান্নান, সুনামগঞ্জ-৪ আসনের নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনের আবদুল্লাহ আল আমীন, ভোলার এক আসনের আলী আজম মোহাম্মদ আবু বকর এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আমির হামজা।




