Spread the love

জামালপুরের চরাঞ্চলে উৎপাদিত উন্নত জাতের কাঁচা মরিচ এখন মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে, যা স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম হলেও বিদেশের বাজারে ভালো দাম পাওয়ায় চাষিরা লাভবান হচ্ছেন।

jamalpur

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৬ হাজার ৪৭৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ৭০০ মেট্রিক টন মরিচ বিদেশে পাঠানো হয়েছে। রপ্তানির ফলে কৃষকরা সরাসরি ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি মরিচ ৩৪ টাকা দরে বিক্রি করতে পারছেন, যা স্থানীয় বাজারের চেয়ে কেজিপ্রতি ৪-৬ টাকা বেশি। এখন পর্যন্ত এই রপ্তানি থেকে কৃষকদের সম্মিলিত আয় হয়েছে প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা।

মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই ন্যায্য মূল্য পাওয়ায় এবং দেশে বৈদেশিক মুদ্রা আসায় এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ। মানসম্মত উৎপাদন বজায় রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করছে।

ক্ষেতেপাতে ডেস্ক