
ভূরুঙ্গামারী কৃষি কর্মকর্তা মামলা, কুড়িগ্রাম সার সংকট, কৃষক গ্রেপ্তার আতঙ্ক, ন্যায্য সার বরাদ্দ দাবি, আত্মগোপনে কৃষক পরিবারগ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকরা। সার চাইতে গিয়েছিলেন তারা। কৃষি কর্মকর্তার করা মামলায় ঘরছাড়া ভূরা্ঙ্গামারীর অর্ধশত কৃষক। সার বিতরণের সময় গত ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদামতো সার না পেয়ে বিক্ষোভ করেন স্থানীয় কৃষকেরা। এই ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারকে অবরুদ্ধ ও মারধরের অভিযোগে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।


মামলার পর থেকে ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষকদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলার গনাইয়েরকুটি মধ্যপাড়া গ্রামের এক কৃষক গত ৮ সেপ্টেম্বর থেকে আত্মগোপনে রয়েছেন। তার স্ত্রী জানান, সার চাইতে গিয়ে তার স্বামী ঘর ছাড়া। জমির ফসলের দেখভাল করার কেউ নেই। টাকার অভাবে জামিনও করাতে পারছেন না। এলাকার অনেকেই গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। দিনে ভয় নিয়ে ক্ষেতে কাজ করেন, রাতে আত্মীয়ের বাড়িতে থাকেন। পুলিশ দেখলেই তাদের ভয় লাগে।


এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হলেও তাদের একজন জামিনে মুক্ত হয়েছেন। কৃষকদের দাবি, তারা কেবল সারের দাবি জানিয়েছিলেন, কোনো মারধর করেননি। অন্যদিকে, থানা পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে শুধু প্রকৃত অপরাধীদেরই চিহ্নিত করা হচ্ছে এবং নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না।




