মানিকগঞ্জের বিস্তীর্ণ জমিতে এখন শীতকালীন সবজির সমারোহ। মাঠজুড়ে চলছে নানান সবজির আবাদ। ইতিমধ্যেই বাজারে উঠতে শুরু করেছে কিছু সবজি । ফলন ও বাজারদর ভাল থাকায় চলতি মৌসুমে লাভের স্বপ্ন দেখছে কৃষক।
সবজির ভান্ডার হিসেবে খ্যাত মানিকগঞ্জের বিস্তৃর্ণ জমিতে এখন দেখা মিলবে নানা জাতের শীতকালীন সবজি।
চলতি মৌসুমে জেলায় সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১১ হাজার হেক্টর। এরই মধ্যে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে, আর বাকি জমিতে চলছে পুরোদমে প্রস্তুতির কাজ।

স্থানীয় কৃষকদের কিছু সবজি ইতিমধ্যে উঠতে শুরু করেছে বাজারে। বাজারদর ভাল থাকায় লাভবান হচ্ছেন তারা।
ঢাকাসহ-স্থানীয় বাজারে এসব সবজির রয়েছে ব্যাপক চাহিদা। সাম্প্রতিক সময়ের ভারি বৃষ্টিপাতে সবজির কিছুটা ক্ষতি হয়েছে। তবে, বর্তমান আবহাওয়া ভাল থাকায় কৃষকরা সেই ক্ষতি পুষিয়ে লাভের স্বপ্ন দেখছেন।আবহাওয়া অনুকূলে থাকলে এবছর সবজির বাম্পার ফলনের আশাবাদ জানালেন কৃষি কর্মকর্তা। মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ গনমাধ্যমকে জানিয়েছেন , এবার তার জেলায় সবজির চাষ ভারো হয়েছে । কৃষকেরা দামও পাচ্ছেন আর এবার সবজি উৎপাদন গতবছরের চেয়ে বেশি হবে বলেও আশাবাদী তিনি ।



