মুক্তাগাছার মন্ডা হল প্রকার সুস্বাদু মিষ্টি যা প্রধান উপাদান হিসাবে দুধ, চিনি ব্যবহার করে তৈরি করা হয়। প্রস্তুতিতে বেশ কয়েকটি অতিরিক্ত উপাদান ব্যবহার করা হয়। প্রথম ১৮২৪ সালে এই মিষ্টির প্রচলন হয়। এর মূল উপাদান বা তার পরিমাণ এখনও সবার জন্য উন্মুক্ত করা হয় নি।

এই মন্ডাকে ২০২৪ সালে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার দ্বারা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
শোনা যায় ১২৩১ বঙ্গাব্দে (১৮২৪ খ্রিঃ) রাম গোপাল পাল স্বপ্নে মিষ্টি তৈরির উপাদান পান। তিনি এই মিষ্টি তৈরি করে সেখানকার বড় জমিদারদের একজন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর নিকট পেশ করেন। বর্তমানে গোপাল পাল পরিবারের পঞ্চম বংশধর শ্রী রামেন্দ্রনাথ পাল ভ্রাতৃদ্বয় এই মিষ্টির ব্যবসা পরিচালনা করেন। রামেন্দ্রনাথ বলেন, জমিদার বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতেন। সেখানে আগত অতিথিদের মন্ডা দিয়েই আপ্যায়ন করা হতো।

মুক্তাগাছার মন্ডা নামে ময়মনসিংহ বা আরও অনেক দোকান আছে, তবে আসলটা পাওয়া যায় মুক্তাগাছায় কালিবাড়িতেই।
উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খাঁ, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রমুখ ব্যাক্তিদেরকে মুক্তাগাছার জমিদার বাড়িতে আপ্যায়ন করা হয়েছে এই মণ্ডা দিয়ে। রাশিয়ার স্টালিন চিনের মাও সে তুং এর স্বাদের প্রশংসা করেছেন। ইন্দিরা গান্ধী, রাণী এলিজাবেথও এর স্বাদ পেয়েছেন।



