
২১ ডিসেম্বর বিকেল তিনটায় মনিক মিয়া এভিনিউ এ রাজধানী বিদ্যালয় প্রাঙ্গণে নগর কৃষি মেলার উদ্বোধন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: আবদুল লতিফ। এই মেলার উদ্বোধন হওয়ার কথা ছিলো ২০ ডিসেম্বর ২০২৫-এ। কিন্তু সেদিন মরহুম ওসমান হাদি-এর জানাজার কারণে তা স্থগিত করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে নগরকে সবুজে ভরিয়ে দেওয়ার আহবান জানান এবং আগামী প্রজন্মকে সবুজমুখী করার উপর গুরত্ব আরোপ করেন।

নগর কৃষি ফাউন্ডেশন এর উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। মোট ৬৫টি ষ্টল রয়েছে এই মেলায়। নগর কৃষির সাথে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন এই মেলায় অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আবু হাসনাত এম সোলাইমান। বিশেষ অতিথি ছিলেন, বিসেফ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন নগর কৃষক প্রকৌশলী মো: গোলাম হায়দার।





