Spread the love

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেলওয়ে স্টেশন এলাকার ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পানীয় হলো সলপের ঘোল ও মাঠা। এটি খাঁটি দুধ, দই, চিনি ও বিশেষ মশলা দিয়ে তৈরি এক সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত পানীয়, যা বিশেষ করে রমজান মাসে ইফতারের ক্লান্তি দূর করতে সারা দেশে অত্যন্ত জনপ্রিয়। তাছাড়া গরমের সময় এটির চাহিদা বেড়ে যায়। প্রতিদিন শত মন দুধের ঘোল-মাঠা সলপ থেকে দেশের বিভিন্ন প্রান্তে যায়।

১৯২২ সালে সাদেক আলী খান নামক এক বিক্রেতা সলপ স্টেশনে এই বিশেষ চড়কি-ঘোল বিক্রি শুরু করেন। উপাদান হিসেবে স্থানীয় খামারিদের খাঁটি দুধ, দই এবং বিশেষ স্বাদের চিনি ও মিশ্রণ ব্যবহার করা হয়। উল্লেখ্য এই এলাকায় দুধের উৎপাদন বেশি হওয়ায় এই ঘোল তৈরি লাভজনক হয়ে থাকে।

 

দুধ জ্বাল দিয়ে, দই বসিয়ে এরপর বিশেষ চড়কি বা মেশিনে দই-দুধের মিশ্রণ তৈরি করা হয়। দূর দুরান্ত থেকে অনেক মানুষ এই ঘোল ও মাঠা খেতে চলে আসে সলপ স্টেশনে, আবার এখন থেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এই ঘোল।

ঘোলের দাম সাধারণত প্রতি লিটার  ৭০-৮০ টাকা এবং মাঠার দাম ৯০-১০০ টাকা হয়ে থাকে। তবে সবটা নির্ভর করে দুধের দামের উপর।