Spread the love

আগামী ২০ থেকে ২৫ ডিসেম্বর  ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয়ে চতুর্থ নগর কৃষি মেলা অনুষ্ঠিত হবে। নগর কৃষি ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলায় নগর কৃষির সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অংশগ্রহণ করবে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে মেলাটি হবে বহুমাত্রিক। নগর বাগানের নানা  উপাদান প্রদর্শিত হবে এই মেলায়।

২০ ডিসেম্বর বিকেল ৩ টায় এর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি থাকবেন সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের  মাননীয় উপাচার্য ডক্টর মোহাম্মদ আবদুল লতিফ।