Spread the love

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে অন্তর্বর্তী সরকার। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষি খাতকে একটি টেকসই, জলবায়ু সহনশীল, উদ্ভাবনভিত্তিক, বাজারমুখী এবং অধিক উৎপাদনশীল খাতে পরিণত করা।

বুধবার (২৮ জানুয়ারি) Transforming Bangladesh Agriculture: Outlook 2050 শীর্ষক National Validation Workshop রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে এ কর্মশালাটি আয়োজন করে।

বাংলাদেশে কৃষি খাতের দীর্ঘমেয়াদি রূপান্তরের লক্ষ্যে Transforming Bangladesh Agriculture: Outlook 2050 প্রণয়ন করা হয়েছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষি খাতকে একটি টেকসই, জলবায়ু সহনশীল, উদ্ভাবনভিত্তিক, বাজারমুখী এবং অধিক উৎপাদনশীল খাতে পরিণত করা। ২৫ বছরমেয়াদি দিকনির্দেশনামূলক এ পরিকল্পনাটি শুধু কৃষি খাতের উৎপাদন বৃদ্ধিতে সীমাবদ্ধ নয়; বরং এটি জাতির পুষ্টি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, উদ্ভাবন ও লাগসই প্রযুক্তি গ্রহণ ও কৃষি শিল্পের অগ্রগতিতে সহায়ক হবে।

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে মতবিনিময় ও অংশীদারিত্বমূলক প্রক্রিয়ায় এই Outlook 2050 প্রণয়ন করা হয়েছে। এই প্রক্রিয়ায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, কৃষি উদ্যোক্তা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, কৃষক সংগঠনের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থা প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রণীত হয়েছে। স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় একাধিক কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে বিভিন্ন অঞ্চল ও জাতীয় চাহিদা এবং চ্যালেঞ্জগুলোকে এটিতে বিবেচনায় নেওয়া হয়েছে।