Spread the love

চিংড়ি খাতের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার চিংড়ি খাত পুনরুদ্ধারে নীতিসহায়তা বিষয়ক এক নীতি একথা জানান তিনি।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ) যৌথভাবে ‘বাংলাদেশের চিংড়ি খাত পুনরুদ্ধারে নীতিসহায়তা রূপান্তর’ শীর্ষক এই নীতি সংলাপের আয়োজন করে। এই অনুষ্ঠানে প্রধান অথিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জনাব ফরিদা আখতার। পিআরআইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ‍ফরিদা আখতার ভর্তুকি ও প্রণোদনার মাধ্যমে চিংড়ি খাতের প্রতি বৈষম্য কমানোর ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শিগগিরই এই খাতের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া একটি বিশেষায়িত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, কৃষি ক্ষেত্রে সেচের জন্য বিদ্যুৎ বিলে সহায়তা প্রদান করা হলেও মৎস্য ও পোল্ট্রি সেক্টরে এটি উপক্ষিত, যে কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যায়।