Spread the love

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুর ব্যক্তিগত কর্মকর্তা এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য মোখলেস মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

২০১৭ সালে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সোমবার ওই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার আইনজীবী রুবেল খান  বলেন,সাংবাদিকদের জানিয়েছেন ২০১৭ সালের একটি ‘গায়েবি’ মামলায় ২০২৩ সালে মোখলেস মিয়াকে সাজা দেওয়া হয়েছিল। ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার জামিনের জন্য চেষ্টা করা হচ্ছে।