
বিসেফ ফাউন্ডেশনের বার্ষিক সভা ১২/১২/২০২৫ তারিখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভাটি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতি, সহ-সভাপতি ও সকল সদস্য-গণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে গত বছরের সকল কার্যক্রম উপস্থাপন করা হয়। এরপর উপস্থিত সদস্যরা সংগঠনের সাফল্য, অর্জন এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
সভায় আগামীর কর্মপরিকল্পনা প্রণয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সভায় প্রকল্প, বিভিন্ন কার্যক্রম এর পরিধি বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হয়। সংগঠনের কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল করতে বেশ কিছু সুপারিশও গৃহীত হয়।
সভাপতি জানান, বিসেফ ফাউন্ডেশন সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সহ-সভাপতি বলেন, সকল সদস্যের আন্তরিক সহযোগিতায় সংগঠন আগামীতে আরও শক্তিশালী হয়ে উঠবে।
উপস্থিত সদস্যরা ঐক্যবদ্ধভাবে পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া বিভিন্ন সমস্যার সমাধানে নতুন প্রকল্প গ্রহণের ব্যাপারে ভাবনা তুলে ধরা হয়।
সভাটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং আলোচনায় সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বার্ষিক সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





