চলমান ২০২৬-২৭ বিপণন বছরে ইউরোপ জুড়ে কমতে পারে ভুট্টা ও গম উৎপাদন । এমন পূর্বাভাস জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিজেই। তবে এ সময়ে যব ও সূর্যমুখী বীজ উৎপাদন বাড়বে বলে পূর্বাভাস মিলেছে বিজনেস রেকর্ডার পরিবেশিত তথ্যে ।ইউরোপীয় কমিশনের গত শুক্রবার (৬ নভেম্বর) প্রকাশিত মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমে ইইউতে ভুট্টা উৎপাদন হতে পারে ৪ কোটি ৭০ লাখ টন। সেপ্টেম্বরে এ পূর্বাভাস ছিল ৪ কোটি ৮৩ লাখ টন।

ইইউর প্রধান খাদ্যশস্য নরম গম উৎপাদনের পূর্বাভাসও কমানো হয়েছে। নতুন হিসাবে উৎপাদন দাঁড়াতে পারে ১২ কোটি ৩৭ লাখ টনে। আগের পূর্বাভাসে এর পরিমাণ ছিল ১২ কোটি ৪২ লাখ টন। তবে নরম গম রফতানির পূর্বাভাস ২ কোটি ৯০ লাখ টনে অপরিবর্তিত রাখা হয়েছে।মৌসুম শেষে নরম গম মজুদের পূর্বাভাস কমিয়ে ১ কোটি ৬ লাখ টন করা হয়েছে, যা আগের পূর্বাভাসে ছিল ১ কোটি ১৪ লাখ টন।

অন্যদিকে যব উৎপাদনের পূর্বাভাস ৫ কোটি ২৯ লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫ কোটি ৩৬ লাখ টন। সূর্যমুখীবীজ উৎপাদনের পূর্বাভাসও বাড়িয়ে ৯৭ লাখ টন করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রেপসিড বা সরিষার বীজ উৎপাদন ও আমদানির পূর্বাভাস।





