Spread the love

এক বা দুবছর নয় নিজের দেশের মিষ্টি ফল পারসিমন চীনে রপ্তানি করতে দীর্ঘ ১৭ বছর আলোচনা চালিয়ে সফল হয়েছে দক্ষিণ কোরিয়া । দেশটির কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ১ হাজার ৯৬০ বাক্সে ভরা এসব ফল দেশটির বুসান বন্দর থেকে পাঠানোর পর  চালানটি গত মঙ্গলবার চীনের সাংহাইয়ে পৌঁছেছে। স্থানীয় আমদানিকারকরা ফলগুলো বিভিন্ন অভিজাত খুচরা বিক্রয় কেন্দ্রে সরবরাহ করবেন। দীর্ঘ ১৭ বছর পর চীনের বাজারে তাজা মিষ্টি পারসিমন ফল রফতানি শুরু করেছে দক্ষিণ কোরিয়া। গত শুক্রবার প্রথম চালানে ১৯ দশমিক ৬ টন ফল চীনে পাঠানো হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বড় ভোক্তাবাজারে প্রবেশের সুযোগ তৈরি হলো দক্ষিণ কোরিয়ার ফলচাষীদের। খবর কোরিয়া হেরাল্ড।

চীনে পারসিমন রফতানির অনুমতি পেতে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয় ২০০৮ সালে। মূলত ফলের রোগবালাই প্রতিরোধ ও উদ্ভিদ স্বাস্থ্যসংক্রান্ত শর্ত নিয়ে মতৈক্যে পৌঁছতে লাগে দীর্ঘ সময়। গত বছরের ১ নভেম্বর দুই দেশ এ বিষয়ে একটি চুক্তি সই করে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের সময় চুক্তিটি সম্পন্ন হয়। কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৩০ অক্টোবর চীনা কর্তৃপক্ষ দক্ষিণ কোরিয়ার ২৫টি পারসিমন বাগান ও ছয়টি ফল প্যাকেটজাত কেন্দ্রকে রফতানির জন্য অনুমতি দেয়। নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই এ অনুমোদন প্রক্রিয়া শেষ হয়।

দক্ষিণ কোরিয়া গত বছর মিষ্টি পারসিমন রফতানি করেছে মোট ৩ হাজার ২১৭ টন। এর প্রায় ৮০ শতাংশ গেছে পাঁচটি বাজারে। এর মধ্যে রয়েছে ফিলিপাইন, মালয়েশিয়া ও হংকং। নতুন বাজার হিসেবে চীন যুক্ত হওয়ায় রফতানির গন্তব্য বাড়বে বলে আশা করছে দেশটি।বিশ্বের সবচেয়ে বড় পারসিমন উৎপাদক ও ভোক্তা দেশ চীন। দেশটির বাজারে প্রবেশের ফলে দক্ষিণ কোরিয়ার ফলচাষীরা একাধিক বাজারে পণ্য বিক্রির সুযোগ পাবেন। এতে নির্দিষ্ট কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমবে। চীনে ফলটির পরিচিতি বাড়াতে প্রচার কার্যক্রমও হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়ার কৃষি মন্ত্রণালয় ও কোরিয়া এগ্রো-ফিশারিজ অ্যান্ড ফুড ট্রেড করপোরেশন।