
সারের ডিলার নিয়োগের বিষয়ে কৃষি মন্ত্রণালয় এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করেনি । । সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু তথ্য ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানানো হয়েছে মন্ত্রনালয়ের পক্ষ থেকে ।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ডিলার নিয়োগের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে । এ বিষয়ে কোনো গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

কৃষি মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন জেলা থেকে পাঠানো সারের ডিলারদের তালিকা বর্তমানে মন্ত্রণালয়ে নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এই কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত নিয়োগের কোনো তারিখ নির্ধারণ করা সম্ভব নয়। তাই এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে বলা হয়েছে।কৃষি খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কৃষকদের মাঝে সঠিক সময়ে সার পৌঁছে দেওয়ার লক্ষে ডিলার নিয়োগ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করার চেষ্টা চলছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে অফিসিয়ালি ডিলার নিয়োগের তারিখ ও পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষ ও ডিলার পদপ্রার্থীদের কোনো ধরনের অপ্রমাণিত তথ্যে বিভ্রান্ত না হয়ে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




