Spread the love

চাঁদপুর জেলা শহরের বাসস্ট্যান্ড স্বর্ণ খোলা এলাকায় খাবার দ্রব্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করার দায়ে কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্রগ্রামের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জরিমানার এ আদেশ দেন।

জানা যায়  অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং খাবার দ্রব্যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে নিউ মুসলিম সুইটস এন্ড কনফেকশনারি মালিককে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অপরদিকে নিষিদ্ধ এনার্জি ড্রিংক রেড বুল পাওয়া এবং বিদেশি পণ্যের আমদানিকারকের স্টিকার না থাকায় পিক এন্ড পে নামক প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি পুনরায় এ ধরণের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করাসহ জরিমানার অর্থ তাৎক্ষণিক স্বেচ্ছায় পরিশোধ করেন।

এ অভিযানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর জেলার অতিরিক্ত উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হয়।