Spread the love

গত আগস্ট মাসের শুরুতে সরকারি সংস্থা মিল্কভিটার দুধের দাম বাড়ার পর থেকেই আশঙ্কা ছিল বেসরকারি ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দামও বাড়বে। আজ সেই আশঙ্কা সত্য হলো । বাজারে মেলে এমন সব কোম্পানির দুধর দামও লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে। নিয়মিত যারা দোকান থেকে দুধ কেনেন তাদের সুত্রে জানা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্যাকেটজাত প্রতি লিটার তরল দুধ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আধা লিটার দুধের প্যাকেটের দাম রাখা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। এর আগে  খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধের দাম হয়েছিল ১১০ টাকা। ওই সময় মিল্কভিটার ৫০০ মিলিলিটারের (আধা লিটার) স্ট্যান্ডার্ড দুধের (লো ফ্যাট) দাম পাঁচ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং আধা লিটার টোন্ড মিল্কের দামও পাঁচ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়।

মিল্কভিটার প্রায় দেড় মাসের মাথায় বেসরকারি কোম্পানিগুলোও তরল দুধের দাম বাড়াল। বাজারে আড়ং, প্রাণ, ফার্মফ্রেশসহ (আকিজ ডেইরি) কয়েকটি বেসরকারি কোম্পানি তরল দুধ বিক্রি করে। মূল্য বৃদ্ধির পরে এসব কোম্পানির প্রতি লিটার তরল দুধ ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর আধা লিটার দুধের প্যাকেটের দাম হয়েছে ৫৫ টাকা।

মিল্কভিটা ছাড়া অন্য কোম্পানিগুলো থেকে জানা গেছে, পরিবহন ব্যয়, দুধ সংগ্রাহকদের মজুরি, প্যাকেজিংসামগ্রী, গোখাদ্য, গ্যাস–বিদ্যুৎ খরচ প্রভৃতি ব্যয় বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি খরচ হচ্ছে। এ কারণে তারা দাম বাড়ানোর কথা না বলে দাম সমন্বয় করার অজুহাত দেখাচ্ছে ।