Spread the love

বাজারে কমেছে  পেঁয়াজের দাম,  কমেছে নাজিরশাইল চালের দাম। তবে বেড়ে গেছে  দাম বেড়েছে ছোট দানার মসুর ডাল, লেবু ও পোলাওয়ের চালের।

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে প্রতি কেজিতে। রাজধানীর  বিভিন্ন বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।’

গতকাল প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। বিক্রেতারা জানান, বাজারে এখন মূলত নতুন পেঁয়াজই বেশি বিক্রি হচ্ছে। সম্প্রতি পাবনার সাঁথিয়া, ফরিদপুরসহ বিভিন্ন উৎপাদনস্থলে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এতে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কমছে। ভোক্তা পর্যায়ে স্বস্তি এলেও উৎপাদনকারী কৃষকদের খরচ উঠছেনা বলে জানিয়েছেন কৃষকরা।

বাজারে ছোট দানার মসুর ডাল ১৬০–১৬৫ টাকায় বিক্রি হয়েছে। তিন সপ্তাহ আগে এ দাম কেজিতে ২০ টাকা কম ছিল। অবশ্য মোটা দানার মসুরের দাম কেজিতে ৫ টাকা কমে ৮৫–৯০ টাকায় বিক্রি হচ্ছে।

 

আমদানি করা নাজির চালের দাম কেজিতে প্রায় ৫ টাকা কমেছে। গতকাল এ চাল বিক্রি হয়েছে ৭৫–৮০ টাকা দরে। এক সপ্তাহ আগে যার দাম ছিল ৮০–৮৫ টাকা। তবে দেশি নাজিরশাইলের দাম ৮৫ টাকার আশপাশে। বিক্রেতারা জানান, বাজারে দেশি নতুন নাজিরশাইল চাল এলে দাম আরও কমবে।