Spread the love

পেট-কোমরে মেদ জমলে তা বাইরে থেকে সহজে বোঝা যায়। কিন্তু শরীরের ভেতরে যকৃতে বা লিভারে মেদ জমলে তা বোঝার কি সাধ্য আছে? যকৃতের আনাচ-কানাচে পরতে পরতে মেদ জমে বিপদ বাড়তে থাকে অজান্তেই। অথচ তা ঠাহর করা যায় না আগে থেকে। লিভারে মেদ কেন জমে তার নানা কারণ আছে। কেউ দোষ দেন মদ্যপানকে, কেউ বলেন অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়াই দায়ী। কিন্তু গবেষণা বলছে, এ সব একমাত্র কারণ নয়। আসল কারণ হলো এক বিশেষ পুষ্টি উপাদান যার ঘাটতি হলেই লিভারে চর্বি জমতে থাকে। ‘দ্য ল্যানসেট’ মেডিকেল জার্নালে এই বিষয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

শরীর সুস্থ রাখতে কতটা প্রোটিন খেতে হবে, কতটা ভিটামিন প্রয়োজন বা কী পরিমাণ ক্যালশিয়াম জরুরি, সে নিয়েই বেশি মাথা ঘামানো হয়। ভিটামিন ও খনিজের ভিড়ে একটি বিশেষ পুষ্টি উপাদানের কথা মনেই থাকে না। অথচ শরীরের কলকব্জা ঠিক রাখতে সেটিরই প্রয়োজন বেশি।

সেই বিশেষ উপাদান হলো ‘কোলিন’। এটি ভিটামিনও নয়, আবার খনিজও নয়। যদিও একে ভিটামিন বি-কমপ্লেক্সের সঙ্গে তুলনা করা হয়। কোলিন এক জরুরি পুষ্টি উপাদান, যা বিপাকক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করে। এটির মূল কাজ হলো শরীরে তথা লিভারে মেদ জমতে বাধা দেওয়া।