Spread the love

 

জাতীয় বাজেটে কোন খাতের অবস্থান কি , তা সাধারনত পরিমাপ হয় ঐ খাতে বরাদ্দের ওপর । একই সঙ্গে বাজেট বক্ততায় অর্থমন্ত্রী কোন খাতে কি দিকনিদের্শনা দিলেও সেটাও গুরুত্বপুর্ণ । প্রস্তাবিত ২৬-২৭ অর্থবছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনা কমেছে । ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে কৃষিতে ভর্তুকি ও প্রণোদনা ছিল ১৭ হাজার ২৪১ কোটি টাকা। এবার ২৪০ কোটি টাকা কমিয়ে ভর্তুকি ও প্রণোদনার জন্য ১৭ হাজার ১ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট উপস্থাপনার সময় শস্যবীমার কথা বলেছেন । গুরুত্ব দিয়েছেন কৃষিকাডের ওপর । এখন দেখতে হবে সরকার বীমা কোম্পানিগুলোকে শস্যবীমায় আগ্রহি করাতে পারে কি না ? আর প্রকৃত কৃষকরা কৃষি কাডে কতটা উপকৃত হয় ।

গতকাল অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত বাজেটে কৃষি খাতের জন্য সর্বমোট ৪৬ হাজার ৮২১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে কৃষির জন্য বাজেট প্রস্তাব করা হয়েছিল ৪৬ হাজার ২৬৮ কোটি টাকা। সে হিসাবে টাকার অংকে নতুন অর্থবছরে মোট বরাদ্দ মাত্র ৫৫৩ কোটি টাকা বা ১ দশমিক ২০ শতাংশ বেড়েছে। তবে গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে কৃষির জন্য বরাদ্দ কাটছাঁট করে ৪৫ হাজার ৭৯০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষির নিট বাজেট ধরা হয়েছে ২৯ হাজার ৮২০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেটে ছিল ২৯ হাজার ২৭ কোটি টাকা।

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকার উন্নয়ন বাজেট বরাদ্দ রাখা হয়েছে। সেখানে কৃষির হিস্যা ৩ দশমিক ৪ শতাংশ। সর্বোচ্চ হিস্যার খাতগুলোর মধ্যে সপ্তম অবস্থানে আছে কৃষি খাত। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২২৮ কোটি টাকা বাড়িয়ে ১৮ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৮ হাজার ৮৮১ কোটি টাকা। চলতি অর্থবছরে প্রস্তাবিত বাজেটে যেটি ছিল ২৭ হাজার ২২৪ কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটে তা কমে ২৪ হাজার ৮২৫ কোটি টাকা হয়।

 

চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে পরিচালন ও উন্নয়ন মিলিয়ে কৃষি খাতের মোট হিস্যা ছিল ৩ দশমিক ৭ শতাংশ। তবে প্রস্তাবিত আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তা কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ২ শতাংশে। চলতি অর্থবছরে মোট পরিচালন বাজেট ছিল ৫ লাখ ৪৪ হাজার ৩৯১ কোটি টাকা, যার মধ্যে কৃষির অংশ ছিল ২ শতাংশ। আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকার বড় পরিচালন বাজেট ঘোষণা করা হলেও সেখানে কৃষির বরাদ্দ শতাংশের হিসাবে কমে দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৮ শতাংশে।