Spread the love

সার সরবরাহে সংকট আর সারের ডিলারশিপ নিয়ে যখন নানা আলোচনা চলছে তখন দেশে নতুন সার কারখানা করতে সৌদি আরবের সাথে আলোচনা চলছে । নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফরের সময়ে এ বিষয়ে নন-বাইন্ডিং সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে বলেও সরকারি র্যায়ে আভাষ মিলেছে বলেও গনমাধ্যমে খবর বেরিয়েছে । দেশে ক্রমশ: বাড়ছে সারে চাহিদা আর এবার ইউরিয়া সারের সরবরাহ যথেষ্ট থাকলেও মূল সংকট ছিল ডিএপি সারের।  ডিএপি আমদানি নির্ভরতা কমাতে সৌদি আরবে যৌথ উদ্যোগে বছরে ১০ লাখ টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদন সক্ষমতার একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে সরকার বলে সংবাদ প্রকাশ করেছে ইংরেজি দৈনিক টিবিএস । কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে বছরে মাঠপর্যায়ে ১৪ থেকে ১৫ লাখ টন ডিএপি সারের চাহিদা রয়েছে।

শিল্প মন্ত্রনালয় এই যৌথবিণিয়োগের সার কারখানা স্থাপন প্রকল্প বাস্তবায়ন করবে জানা গেছে ।  প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ ও সৌদি আরব সরকারের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত কোম্পানির মাধ্যমে কারখানাটি পরিচালনা করা হবে। এতে দুই দেশের সরকারেরই ৫০ শতাংশ করে মালিকানা থাকবে।এ কারখানায় উৎপাদিত সব সার ২০ থেকে ২৫ বছর ধরে কিনে নেওয়ার নিশ্চয়তা দেবে বাংলাদেশ। অন্যদিকে সৌদি আরব দেবে প্রয়োজনীয় কাঁচামাল ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা।

প্রকল্পটির মোট বিনিয়োগের ৩০ শতাংশ দুই দেশের সরকার সমানভাবে বহন করবে। বাকি ৭০ শতাংশ অর্থায়ন করা হবে সৌদি আরবের আর্থিক খাত থেকে ঋণ নিয়ে। ২০৩০ সালে কারখানাটির বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন।

প্রকল্পটির কারিগরি ও বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি টেকনো-ইকোনমিক স্টাডি করার প্রস্তাবও রয়েছে। তবে প্রস্তাবিত এমওইউ হবে নন-বাইন্ডিং, অর্থাৎ এটি সইয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে কোনো দেশের ওপরই বাধ্যবাধকতা তৈরি হবে না। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েও কোনো বক্তব্য ঢাকার সৌদি আরব দূতাবাস থেকে কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছে টিবিএস।

দেশে ডিএপি সার উৎপাদনের একমাত্র কারখানাটি জাতীয় চাহিদার তুলনায় খুব কম সার উৎপাদন করে। কাঁচামালের সংকটে অনেক সময় কারখানাটির উৎপাদন পুরোপুরি বন্ধও থাকে। ফলে দেশের চাহিদার বড় অংশই আমদানি করে মেটাতে হয়, যার উল্লেখযোগ্য অংশ আসে সৌদি আরব থেকে।  এর বাইরে নিরাপত্তা মজুত হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কাছে ৫ লাখ টন সার রাখতে হয়। সব মিলিয়ে বার্ষিক প্রয়োজন ১৯ থেকে ২০ লাখ টন।