Spread the love

‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্য নিয়ে আগামীকাল পালিত হবে জাতীয় নিরাপদ খাদ্য দিবস।০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সোমবার সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে “জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬”। দিবসটি উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC), ফার্মগেট-এর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জনাব মোঃ ফিরোজ সরকার, সচিব, খাদ্য মন্ত্রণালয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্য নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।