Spread the love

জনআকাঙ্খার গুরুত্ব বিবেচনায় মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস খাদ্যদূষণ মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বানকে স্বাগত জানাচ্ছে নিরাপদ খাদ্য বিষয়ক নাগরিক জোট ‘ফুড সেফটি অ্যালায়েন্স অব বাংলাদেশ‘।
গত ৭ ডিসেম্বর, রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের উপদেষ্টা ও উর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সরকারের সাথে সাথে নাগরিক সংগঠনসমূহকে সম্পৃক্ত করা জরুরী বলে এফএসএবি মনে করে। সরকার চাইলে নাগরিক সমাজের জোট হিসেবে এফএসএবি সরকারের সাথে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করছে। আগামী এক সপ্তাহের মধ্যে মতামত আহ্বান করা হয়েছে কিন্তু দেশের বাস্তবতায় এই সময়সীমা বর্দ্ধিত করা এবং জনগণকে মতামত প্রদানে আগ্রহী করে তোলার জন্য গুরুত্ব দিতে হবে। অতীতে তড়িঘড়ি করে নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করার ফলে আইনটির বিভিন্ন দুর্বলতা থেকে গেছে। অতীতের সেই অভিজ্ঞতাকে বিবেচনায় নেয়া প্রয়োজন।