
খাদ্যের নিরাপদতা রক্ষার সাথে সাথে গুনগত মানে কোনো আপোষ না করার প্রত্যয়ে যাত্র শুরু করেছিল পিউরো প্রেস্ট্রি এন্ড বেকারি। দেশের এই অভিজাত বেকারি পণ্যের ১৬তম আউটলেটের যাত্রা শুরু হলো গত সোমবার ( ৪ আগস্ট ) খিলগাঁও চৌধুরী পাড়ার শহীদ বাকী রোডে । ২০১৯ সালের জুলাইতে গুলশান এভেনিউতে পিউরো পেস্ট্রি এন্ড বেকারির আউটলেট প্রথম চালু হয়েছিল । এরপর উত্তরা , মহাখালি, ধানমন্ডি,মোহম্মদপুর,খিলক্ষেত,শেওড়াপাড়া,বনশ্রী এবং হাতিরপুলসহ রাজধানীর বিভিন্ন জায়গায় জনপ্রিয়তায় টিকে আছে পিউরোর কেক,পেস্ট্রি,পাউরুটি,মিস্টির নানাপদ এবং সুস্বাদু সব কুকিজ এবং ভিন্ন স্বাদের দই বিক্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠানটি ।

খিলগাওয়ের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে পিউরোর মালিকানা প্রতিষ্ঠান ইয়ন গ্রুপ অব ইন্ডস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মোমিন উদ দৌলা জানান প্রতিষ্ঠালগ্ন থেকেপিউরো পেস্ট্রি এন্ড বেকারি দেশের ভোক্তা সাধারনের জন্য সর্বোচ্চ গুনগত মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরনের মাধ্যমে তা গ্রাহকের দোরগোড়ায় পৌছে দিতে কাজ করে যাচ্ছে । তিনি বলেন খাদ্যের কোয়ালিটি ঠিক রাখতে আমরা কখনোই কোনো রকম আপোষ করি নাই।

আউটলেট উদ্বোধনের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা , পিউরো ফুডের পরিচালক আব্দুল বাতেন মিয়া,পিউরো পেস্ট্রির মহকারি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান তালুকদারসহ অন্যান্যরা।





