Spread the love

সাতক্ষীরার কলারোয়ায় সাদা পলিথিনের সেডে টমেটো চাষ করে সফলতা পাচ্ছেন চাষীরা। মাঠ থেকে উত্তোলনের পর সরাসরি এসব টমেটো চলে যাচ্ছে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে। অসময়ে টমেটো পাওয়া বাজারে ব্যাপক চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন চাষীরা। আর কৃষি বিভাগ বলছেন পলেথিন ব্যবহারের কারনে অধিক লাভ হওয়ায় এই টমেটো চাষে ঝুকছেন চাষীরা।

পলিথিনের সেড ব্যবহার করে গ্রীষ্মকালীন টমেটো চাষ জনপ্রিয় হয়েছে সাতক্ষীরায়। উপরে সাদা পলিথিনের সেড। নিচে বেডে সাজানো সবুজ টমেটো গাছ। দুই পাশে রয়েছে ছোট ড্রেন। ফলে বর্ষার পানি এবং পোকামাকড় গাছের কোন ক্ষতি করতে পারে না। যা ভালো ফলন পেতে সহযোগিতা করে। গত বছর কিছুটা ক্ষতির সম্মুখিন হলেও এবছর ফলন ভালো হওয়ায় অধিক লাভের আশা দেখছেন চাষীরা। পলেথিন ব্যবহার করলে বৃষ্টির পানিতে টমেটোর কোন ক্ষতি করতে পারে না। গত বছরের তুলনায় এবার ফলন ভালো হওয়ায় অধিক লাভ হবে। এছাড়া মাঠ থেকে টমেটো তুলে ঢাকাসহ সারা দেশে পাঠানো হয়।

টমেটো ক্ষেতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে।  টমেটো চাষ লাভজন হওয়ায় নিচু জমি ভরাট টমেটো চাষ করবেন জানান এই মৎস্য ব্যবসায়ী।এবছর কলারোয়ায় ৯৩ হেক্টর জমিতে বারি-৮ জাতের গ্রীস্মকালিন টমেটো চাষ হয়েছে। বিঘাপ্রতি
জমিতে ২লক্ষ টাকা খরচ করে প্রায় ৫ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা বিক্রি হয়। খরচের তুলনায় অধিক লাভবান হওয়ার কারনে চাষীরা গ্রীস্মকালিন টমেটো চাষে আগ্রহী হচ্ছেন।