Spread the love

মুহূর্তেই পুড়ে গেলো ১০০ বিঘা জমির ফসল ।ক্ষেতের গম আগুনে জ্বলে যাওয়ায় শেষ হয়ে গেলো চাষীর এবছরেরে আয়ের স্বপ্ন । মেহেরপুরের গাংনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই শেষ হয়ে গেছে কৃষকদের মৌসুমের ফসল বিক্রি থেকে জীবনধারনের উপায়। প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে গেছে আগুনে, এতে কয়েক লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে কৃষকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৌসুমের শেষ সময়ে এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গম কাটার পর মাঠে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। কৃষক ওসমান আলী তার জমির খড় পোড়াতে আগুন দিলে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে পাশের জমিগুলোর পাকা গমেও আগুন ধরে যায়। তীব্র বাতাসের কারণে আগুন মুহূর্তের মধ্যে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। চারপাশের মাঠে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয় কৃষকরা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আর কয়েক দিনের মধ্যেই গম ঘরে তোলার কথা ছিল। এই ফসল বিক্রির টাকায় তিনি পরবর্তী মৌসুমের চাষের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু হঠাৎ আগুনে সব শেষ হয়ে যাওয়ায় তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। জ্বালানি তেলের সংকটের কারণে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটতে দেরি হচ্ছিল। দু-এক দিনের বিলম্বই শেষ পর্যন্ত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আগুনে তার পুরো জমির ফসল পুড়ে গেছে।

 

 

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষি কর্মকর্তারা। মাঠের তথ্য সংগ্রহের পর ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নির্ধারণ করা হবে। কৃষকদের খোলা মাঠে আগুন ব্যবহার করে খড় বা ফসল পোড়ানো থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান।