
কৃষিপ্রধান বাংলাদেশে কৃষক আমাদের অন্নদাতা। কিন্তু প্রতি বছর চাষাবাদের মূল মৌসুমে এসে আমাদের প্রান্তিক কৃষকদের সারের জন্য হাহাকার করতে হয়। মাঠের পর মাঠ ফসল যখন সারের অভাবে নষ্ট হওয়ার উপক্রম হয়, তখন কৃষকের ক্ষোভ আর কান্না ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না।সবচেয়ে বড় বিড়ম্বনা হলো, বাজারে সারের এই অভাব কিন্তু প্রাকৃতিক বা উৎপাদন ঘাটতির কারণে নয়; এটি সম্পূর্ণ “কৃত্রিম সংকট”। কাগজে-কলমে বা সরকারি গুদামে সারের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও একশ্রেণীর অসাধু ব্যবসায়ী, ডিলার এবং সিন্ডিকেট চক্র অধিক মুনাফার লোভে সার মজুত করে রাখছে।ডিলারের দোকানের সামনে কৃষকদের এই কান্না ও ক্ষোভ আজ আমাদের পুরো কৃষি ব্যবস্থার ওপর একটি বড় প্রশ্নচিহ্ন। এই নোংরা সিন্ডিকেট ভাঙা এবং কৃষকদের দোরগোড়ায় সঠিক মূল্যে সার পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। কৃষকের কান্না থামলেই বাঁচবে এদেশের কৃষি, সচল থাকবে আমাদের খাদ্যের জোগান।
বিস্তারিত দেখুন –




