
অগ্রাহনে এসে কৃষকের ঘরে চাল বাড়ছে তাই বাজারে কমছে চালের দাম । কেজিতে ২ টাকা কমে গতকাল সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৭০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) তাদের বাজারদরের প্রতিবেদন সরু চালের দাম কমার বিষয়টি জানিয়েছে। এছাড়া, মোটা চাল ইরি/স্বর্ণা প্রতি কেজি ৫৪ থেকে ৬০ টাকা ও মাঝারিমানের চাল পাইজাম/লতা ৫৮ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তাদের জন্য সুখবর হলো, সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগি ও চিনির দামও কমেছে। প্রতি কেজিতে ১০ টাকা কমে গতকাল ব্রয়লার মুরগী ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। আর চিনির কেজিতে ৫ টাকা কমে তা ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।





