
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আনার অনুমতি দেওয়া হবে।
শনিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, তাঁরাই কেবল আবার আবেদন দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।
উল্লেখ্য এ বছর কেবল ১২৬০০ মেট্রিক টন পিঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছিল। দেশে চাহিদার তুলনায় বেশি পিঁয়াজ মজুদ আছে এই বিবেচনা থেকে পিঁয়াজ আমদানি বন্ধ ছিলো। তবে বিশ্লষকরা বলছেন, উৎপাদন বেশি হলে পিঁয়াজ কোথায় মজুদ আছে সেটা দেখা দরকার। আবার কেউ কেউ উৎপাদন সম্পর্কিত তথ্য যাচাই করার কথাও বলেছে। আমদানির অনুমতি দেয়ায় বাজারে অস্থিরতা কমে কিনা সেটা এখন দেখার বিষয়।





