
ইলিশ—শুধু মাছ নয়, বাংলাদেশের পরিচয়!
বিশ্বের মোট ইলিশের প্রায় ৭৫ শতাংশই উৎপাদন হয় বাংলাদেশে। বছরে উৎপাদন হয় প্রায় ৫ লাখ ৭১ হাজার টন। দেশের চাহিদা মিটিয়ে এই রুপালি মাছ রপ্তানিও হয় বিদেশে। কিন্তু এবার সেই ইলিশ নিয়েই সামনে এসেছে বিস্ময়কর এক চিত্র!
যে বাংলাদেশ ইলিশ উৎপাদনে বিশ্বসেরা, সেই বাংলাদেশেই এখন টনকে টন ইলিশ আসছে প্রতিবেশী ভারত থেকে!

গত দুই মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ঢুকেছে ৩ লাখ ৫৩ হাজার ৭৮৬ কেজি ভারতীয় ইলিশ। শুধু আগস্টেই এসেছে ৩ লাখ ২৩ হাজার কেজিরও বেশি। গুজরাট থেকে ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে, যার মূল্য প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।ভারতীয় ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশের বাজারে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় আগামী এক-দুই সপ্তাহে আরও দেড় থেকে দুইশ টন ইলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।

কিন্তু আসল চমকটা অন্যখানে!
আমদানি, এলসি, শুল্ক, পরিবহনসহ সব খরচ মিলিয়ে ভারতীয় ইলিশের দাম পড়ছে কেজিতে প্রায় ৫১৪ টাকা। অথচ বাংলাদেশের বিভিন্ন বাজারে সেই মাছই পদ্মার ইলিশ বলে বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি পর্যন্ত—
৫০০ টাকার ইলিশ ১ হাজার ৮০০ টাকায়!
লাভের এই বিশাল ফারাক যাচ্ছে কার পকেটে?
আরও বড় প্রশ্ন—ইলিশের দেশ বাংলাদেশ কি তাহলে ধীরে ধীরে ইলিশের জন্যই আমদানিনির্ভর হয়ে পড়ছে?

এদিকে দুর্গাপূজা সামনে রেখে ভারতেও ইলিশ পাঠাতে অনুমতি চেয়েছে ১৮টি প্রতিষ্ঠান। অভ্যন্তরীণ সরবরাহ ও চাহিদা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে বাণিজ্য মন্ত্রণালয়।
কিন্তু এখনই সময় সতর্ক হওয়ার।
জাটকা সংরক্ষণ, অবৈধ আহরণ বন্ধ, নদী ও জলজ পরিবেশ রক্ষায় আমাদের ব্যর্থতা প্রশ্ন তুলছে-
ইলিশের দেশ বাংলাদেশ কি তবে রুই-কাতলার দেশে পরিণত হচ্ছে ৷ ?




