
শতবছরের কাছাকাছি পৌছালেও উৎপাদন অব্যাহত রাখা গেলো না । আর তাই মালয়েশিয়ায় নিজেদের ৯২ বছরের পুরনো বিস্কুট কারখানা বন্ধ করে দিচ্ছে জনপ্রিয় লি বিস্কুট। অক্টোবরের শেষ সপ্তাহেই উৎপাদন বন্ধ করার প্রস্তুতি নিযেছিল প্রতিষ্ঠানটি। লি বিস্কুট বা নাম লি নামে পরিচিত কোম্পানিটির বিস্কুট মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কয়েক প্রজন্মের মানুষের কাছে পরিচিত। মারি বিস্কুট, ক্র্যাকার, কলার পাফ ও রঙিন আইসড জেমস বিস্কুটের জন্য একসময় বেশ জনপ্রিয় ছিল নামটি।
জানা গেছে লি বিস্কুটের যাত্রা ১৯৩৪ সালে সিঙ্গাপুরে। ব্যবসায়ী ও সমাজসেবী লি কং চিয়ানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় কোম্পানিটি। রাবার, আনারস চাষ ও প্রক্রিয়াজাতসহ বিভিন্ন খাতে ব্যবসা গড়ে তুলেছিলেন তিনি। পরে প্রতিষ্ঠা করেন লি বিস্কুট। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সমানতালেই চলতো লি বিস্কুটের নানান জনপ্রিয় ব্যান্ড । অবশেষে সেই বিস্কুট কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় হতাশ এই বিস্কুটের ভোক্তারা।




