Spread the love

রফতানি বহুমুখীকরণ খাতে পুনঃআর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকের মধ্যে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী চুক্তির নথি বিনিময় করেন।

এ চুক্তির মাধ্যমে রফতানি বহুমুখীকরণ খাতে পুনঃআর্থায়ন কার্যক্রমে কৃষি ব্যাংকের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হলো। দেশের রফতানিপণ্যের বহুমুখীকরণ ও রফতানি খাতের বিকাশে এ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।

এ সময় কৃষি ব্যাংকের আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান ও উপমহাব্যবস্থাপক সৈয়দ লিয়াকত হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর সজীব কুমার দাসসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।