Spread the love

ইলিশ ধরা নিষিদ্ধ হয়েছে ৮ অক্টোবর থেকে। এরপর প্রশাসন কঠো হলেও মানতে চাইছে না জেলেরা।  উল্টো  মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে কোস্টগার্ডের সদস্যদের ওপর জেলেরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। আর এই হামলার ঘটনা ঘটেছে বরিশালের হিজলা উপজেলায়।  মৎস্য বিভাগের কর্মকর্তাদের বহনকারী স্পিডবোটেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এই সময়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ডের সদস্যরা ১০টি ফাঁকা গুলি ছোড়ে। তারা দুই জেলেকে আটকও করেছেন ।

গতকাল শুক্রবার ( ৯ অক্টোবর) বিকেলে হিজলার মেঘনা নদীর অন্তর্বাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুই জেলে হলেন সালাহউদ্দিন চৌকিদার ও শাহ আলম। রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিয়াস সিকদার এ দণ্ড দেন।এ ছাড়া ঘটনাস্থল থেকে প্রায় দুই লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

হিজলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান , গতকাল দুপুরের পর কয়েকটি ইঞ্জিনচালিত নৌকায় করে জেলেদের মাছ ধরতে দেখা যায়। তাঁদের বিরত রাখতে গেলে কয়েকটি নৌকায় লোকজন জড়ো করে কোস্টগার্ডের সদস্যদের ওপর হামলা চালায়। বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমানের নেতৃত্বে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।

ছবি প্রথম আলোর সৌজন্যে