Spread the love

ইউরিয়া, টিএসপি এবং এমওপির মতো রাসায়নিক সার বাংলাদেশের কৃষিউৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। দেশে ডিলার ব্যবস্থার মাধ্যমে সরকারের নির্ধারিত কাঠামোতে সারের বণ্টন ও সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। প্রান্তিক কৃষকদের নাগালের মধ্যে রাখতে সরকার এই কৃষি উপকরণের উপর নিয়মিত ভর্তুকি প্রদান করে থাকে। চহিদার তুঙ্গে থাকার সময়ে বাজারে কৃত্রিম সংকট এড়াতে নীতি সংশোধন ও বণ্টন ব্যবস্থা তদারকি করা অত্যন্ত জরুরি।