Spread the love

 

কৃষি প্রধান ফরিদপুর জেলায়,  পাট ও পেঁয়াজ প্রধান ফসল হলেও অন্য  সব ধরনের খাদ্যপণ্য চাষ করে  এ জেলার কৃষকরা। এরই ধারাবাহিকতায় স্থানীয় চাষীদের উদ্যোগে রমজানকে কেন্দ্র করে বেশি লাভের আশায় বাঙ্গি সাদৃশ্য লালমির চাষ বেড়েছে কয়েক বছরে ।

 

কিন্তু এবার ভালো নেই ফরিদপুরের বাঙ্গি সাদৃশ্য লালমি চাষীরা। বৈরী আবহাওয়া আর রমজান এগিয়ে যাওয়ার কারণে এবছর জেলার লালমি চাষীদের লোকসান গুনতে হচ্ছে অপরদিকে জেলার কৃষি অধিদপ্তর তাদের টার্গেট পূরণ হয়েছে বলে জানিয়েছে।

 

দেশে রমজানের ইফতারির ফল হিসাবে লালমি ব্যবহার জনপ্রিয় হয়েছে। কারন এই ফলটিতে রয়েছে প্রচুর পানি ও পুষ্টি খেতে অত্যান্ত সুস্বাদু ফলে এর চাহিদাও রয়েছে অনেক। এই সুযোগটি কাজে লাগিয়ে জেলার চাষীরা বেশি লাভের আশায় প্রতিবছর লালমির চাষ করে আসছে সুনামের সাথে। জেলার উৎপাদিত লালমি জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হয়ে থাকে।

 

স্থানীয় কৃষকরা জানিয়েছেন এবছর ন’দিন অতিরিক্ত শীতে সূর্য দেখা যায়নি । আবার রমজান ১৫ দিন এগিয়ে যাওয়ার কারণে লালমির গাছে যথা সময়ে শুধু ফুল দেখা গিয়েছে কিন্তু কোন ফল  হয় নাই। রোজার মাঝামাঝিতে কিছু লালমি উঠলেও কৃষকদের খরচ উঠবে না বলে তারা বড় ধরনের লোকসানে পড়বে।

 

জেলার কৃষকরা যে আশায় লালমির চাষ করেছিল তাদের সে আসা এবছর পুরনো হচ্ছে না। ফলে তারাই বছর তাদের স্বপ্নের লালমির আয় থেকে আগামী দিনের সংসার চালনের স্বপ্নটি দুঃস্বপ্নই রয়ে যাচ্ছে।

 

 

স্থানীয় চাষীরা বলছেন “  এবছর লোকসানে পড়ছি  অতি শীত ও রমজানের কারণে যথা সময়ে আমাদের গাছগুলি বড় হয়নি ফলে এবছর রমজানে আমাদের লালমি বিক্রি করতে পারছি না। ” আবার ব্যাপারীরা জানিয়েছেন প্রতিবছর এখান থেকে লালমি কিনে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়ার ব্যবসা করলেও রোজার মাঝামাঝি সময়ও কোন লালমি পাওয়া যায়নি।এখনো যতটুকু পাওয়া যাচ্ছে তা দিয়ে  পরিবহনের খরচই উঠছে না।

কৃষি অধিদপ্তরের হিসেব মতে  এ বছর জেলায় ৪৭৫ হেক্টর লালমি চাষের টার্গেট ছিল  আর আবাদ হয়েছে ৪৭৫ হেক্টর। থেকে ১৩ হাজার মে,টন লালমির উৎপাদন হবে যার বাজার মূল্য ২৫ কোটি টাকা।

 

 

ফরিদপুরের কৃষি অধি অধিদপ্তরের উপ-পরিচালক মো, শাহাদুজ্জামান জানান

লালমি একটি লাভজনক ফসল। জেলার চাষীরা রমজানকে কেন্দ্র করে এই ফসলটি আবাদ করে থাকে এবং লাভবান হয়। এ ধারা তাদের অব্যাহত থাকবে এবং জেলায় দিন দিন এ পন্যের আমাদের প্রসার ঘটবে।