Spread the love
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা বছরে ২ হাজার টাকা করে প্রণোদনা পাবেন। এ খাতে উন্নয়ন বাজেট থেকে ১ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত বুধবার, (এপ্রিল ১৫ ) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে দেশের আটটি বিভাগে ২১ হাজার ১৪ জন কৃষককে এই কার্ড দেয়া হবে। প্রকল্পটি সফল হলে আগামী অর্থবছর থেকে এর পরিধি বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে আরও বেশি কৃষককে এর আওতায় আনা হবে।
কৃষিঋণ প্রাপ্তির ক্ষেত্রেও এই কার্ড কার্যকর হবে বলে জানান তিনি।