
নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হলে প্রথমেই প্রয়োজন কৃষকদের সচেতনতা ও প্রশিক্ষণ। সঠিক উৎপাদন প্রযুক্তি, জৈব বালাইনাশক ব্যবহার, স্যানিটেশন, ফসল কাটার পর সঠিক ব্যবস্থাপনা—এসব বিষয় ভালোভাবে শেখাতে পারলেই কমবে খাদ্য দূষণ ও স্বাস্থ্যঝুঁকি।
টেকসই কৃষি ব্যবস্থায় কৃষকই মূল চালিকাশক্তি। তাই—
✔ নিরাপদ উৎপাদন পদ্ধতি বিষয়ে কৃষক প্রশিক্ষণ
✔ রাসায়নিক ব্যবহারে সতর্কতা ও সঠিক মাত্রা
✔ Food Safety নীতিমালা অনুসরণ
✔ স্বাস্থ্যঝুঁকি কমিয়ে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন
কৃষক নিরাপদ হলে—খাদ্য হবে নিরাপদ, দেশ হবে সুস্থ ও শক্তিশালী।





