ঠাকুরগাঁওয়ে ১০০ কৃষককে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে জিংক ধানের ভিত্তি বীজ দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের বাস্তবায়নে এবং ইএসডিওর আয়োজনে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ প্রদান ও বীজ বিতরণ করা হয়।
লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মুক্তা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য দেন রহিমানপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল মো. আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মো. আবু তালহা শিশির।
এতে মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে চার কেজি করে মোট ৪০০ কেজি পুষ্টিসমৃদ্ধ জিংক জাতের ব্রি ধান-১০২ ভিত্তি ধান বীজ বিতরণ করা হয়।
ইএসডিও রিএক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল আশরাফুল আলম বলেন, রিএক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন, হারভেস্ট প্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়াম এর মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মত বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে।



