Spread the love

প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী বলেছেন, কৃষিতে ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। নতুবা দেশের উন্নয়ন ঘটবে না। মাছ ও মুরগি উৎপাদন আরো বাড়াতে হবে। হর্টিকালচারে আমাদের উৎপাদন বাড়াতে হবে। তবে হর্টিকালচারে আমরা চীনের সহায়তা নিতে পারি।

২৯ নভেম্বর বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত চারদিনের আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় দিনের ‘ কৃষি ও খাদ্যে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশকে এগিয়ে নিতে যতো ধরণের পরামর্শ আছে সেগুলো দিতে হবে বরে উল্লেখ করে তিনি বলেন আমারা ব্যবসায়ীরা ব্যবসা করবো, কেনা-বেচার ক্ষেত্রে আমরা পরিমিত লাভ করবো। আমরা যদি পরিমিত লাভ না করি তাহলে আপনারা (সাংবাদিক) ধরিয়ে দেবেন। এভাবেই সবার সহযোগিতায় দেশের কৃষি খাতকে আমরা এগিয়ে নিয়ে যাবো।

আহসান চৌধুরী বলেন, বাংলাদেশের কৃষিকে নেদারল্যান্ডের মতো মতো করতে হবে। বাংলাদেশ ও নেদারল্যান্ডের কৃষিতে যে গ্যাপ তা আমাদের কমাতে হবে। মাছের উৎপাদন ব্যয় কমাতে নতুন প্রযুক্তি উদ্ভাবন করছি।খাদ্য ও আমিষে স্বয়ংসম্পূর্ণ হতে কৃষিতে ব্যাপক সংস্কার প্রয়োজন।