
অনেকে আলু সংরক্ষণ নিয়ে চিন্তায় থাকেন। ঘরে আলু সংরক্ষণের জন্য বিশেষজ্ঞরা অনেকগুলো পন্থার ক্কথা বলেন। এগুল সবাই অনুসরণ করতে পারেন।
আলু রাখুন ঠান্ডা ও অন্ধকার জায়গায়
বাতাস চলাচল করে, এমন অন্ধকার কোণ বা আলমারির নিচের তাক এমন ঠাণ্ডা ও অন্ধকার স্থানে আলু রাখা ভালো। ফ্রিজের চেয়ে এমন স্থানই উত্তম।
বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন
প্লাস্টিকের ব্যাগে আলু রাখবেন না। ঝুড়ি, নেট ব্যাগ বা কাগজের বস্তা ভালো। প্লাস্টিক বাগে বাতাস চলাচল করতে পারেনা। এ কারণে আলু নষ্ট হতে পারে।
পেঁয়াজের সঙ্গে রাখবেন না
রান্নাঘরে সব সবজির সঙ্গে আলু রাখলে চলবে না। বিশেষ করে পেঁয়াজের সঙ্গে তো আলু রাখাই যাবে না। কারণ পেঁয়াজ থেকে ইথানল নামক এক গ্যাস নির্গত হয়। যা আলু পচে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। তাই পেঁয়াজ আর আলু আলাদা স্থানে রাখুন।
ফ্রিজে রাখবেন না
ফ্রিজে রাখলে আলুর স্টার্চ চিনি হয়ে যায়, স্বাদ ও রান্নার মান—দুটিই নষ্ট হয়। আগেই বলা হয়েছে ফ্রিজের চেয়ে ঠাণ্ডা ও অন্ধকার স্থান ভালো।
খারাপ আলু আলাদা করে ফেলুন
একটি পচা আলুই পুরো ঝুড়ি নষ্ট করতে পারে। তাই, পচা আলু বেছে ফেলে দিন।
আলু ভালো রাখতে চাইলে সঠিক অভ্যাসই সবচেয়ে বড় ভরসা। এই নিয়ম মানলে আপনি বেশি সময় ধরে আলু ঘরে রাখতে পারবেন ।





