Spread the love

সার উত্তোলন, বিতরণ ও সার বিক্রির ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তার জন্য তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি দেশে সার উত্তোলন, বিতরণ এবং সার বিক্রির ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করবে। এসব কার্যক্রমের বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি।