Spread the love

টানা বৃষ্টি ও উজানের ঢলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে আরও আড়াই হাজার হেক্টরসহ জেলায় এখন পর্যন্ত মোট সাড়ে ১২ হাজার হেক্টর বোরো ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছেন জেলার প্রায় ৪৯ হাজার কৃষক।

এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হলো  ইটনা ও অষ্টগ্রাম উপজেলা।আর আক্রান্ত হয়েছে   প্রায় ৪৯,০০০ জন কৃষক । নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। অনেকে বাধ্য হয়ে কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন।  নিকলী আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানান, পরিস্থিতি এখনও ঝুঁকিপূর্ণ। তবে আশার কথা হলো, জেলার হাওরাঞ্চলের ৬১ শতাংশ ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে। কৃষি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়ে কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দিয়েছেন।