
কুমিল্লায় স্থানীয় কমিউনিটি উদ্যোগ ও ব্যবস্থাপনায় জলজ চাষ ও জৈব কৃষির মডেল কৃষি ও মাছ চাষ পরিদর্শন করেছেন সার্ক কৃষি কেন্দ্র (SAC) এর একটি প্রতিনিধি দল । গত শুক্রবার ( ২১ আগস্ট ) কুমিল্লার দাউদকান্দিতে শিশুক (শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম) এর ব্যবস্থাপনায় বন্যাপ্লাবিত এলাকায় কমিউনিটি-ভিত্তিক মৎস্য চাষ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষির অগ্রণী উদ্যোগ সম্পর্কে জানতেই এই সফর।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত শিশুক ( 𝐒𝐇𝐈𝐒𝐔𝐊 ) বিখ্যাত দাউদকান্দি মডেল এর প্রবর্তক। এই মডেলের মাধ্যমে স্থানীয় গ্রামীণ জনগোষ্ঠীর সম্মিলিত ব্যবস্থাপনায় মৌসুমি বন্যাপ্লাবিত এলাকাগুলোকে উৎপাদনশীল ও টেকসই মৎস্য খামারে রূপান্তর করা হয়েছে। সংস্থাটি কীটনাশকমুক্ত বাড়ির আঙিনায় বাগান, দেশি বীজ সংরক্ষণ, জৈব চাষ এবং জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতিও প্রচার করে। এখানে স্থানীয় নারীদের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য।
সার্ক কৃষি কেন্দ্র প্রতিনিধি দল শিশুকের কমিউনিটি প্রশিক্ষণ, জনস্বাস্থ্য উদ্যোগ এবং টেকসই কৃষি, মৎস্য ও গ্রামীণ উন্নয়নে জ্ঞান বিনিময় ও সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করে। সংস্থাটির নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোর্শেদ। সার্ক কৃষি কেন্দ্রের প্রতিনিধি দলে ছিলেন মিস সাবনাম শিবাকোটি – সভাপতি, সার্ক কৃষি কেন্দ্র গভর্নিং বডি এবং যুগ্ম সচিব, নেপালের কৃষি ও পশুসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ড. রাজা উল্লাহ খান – সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট, এনআরএম ড. মো. শরিফুল ইসলাম – সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট, মৎস্য মো. আবুল বাশার – সিনিয়র প্রোগ্রাম অফিসার, পাব. এবং র্সাক কৃষি কেন্দ্রর অন্যান্য কর্মকর্তাগন।




