Spread the love

নড়াইলে বোরো ধান রোপণের ধুম পড়েছে। বোরো মৌসুমের শুরুতে শীত ও কুয়াশার দাপট থাকায় প্রথমদিকে ঠিকমতো ধান রোপণ করতে পারেননি তারা।  কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বোরো ধান রোপণের কর্মযজ্ঞ। বীজতলার পাশাপাশি সার ও সেচের কোনো সংকট নেই এই মুহূর্তে।

বিগত তিন বছরের রেকর্ড ভেঙে এবার বেশি জমিতে বোরো ধান চাষ হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এছাড়াও বিভিন্ন এলাকার কৃষকেরা জানান, বোরো মৌসুমের শুরুতে সার, কীটনাশক ও বিদ্যুৎচালিত সেচের কোনো সংকট নেই। মৌসুমের শেষপর্যন্ত আবহাওয়া ও সরবরাহ ব্যবস্থা ঠিক থাকলে কৃষকদের পরিশ্রম সার্থক হবে এবং সোনালি ফসল ঘরে উঠবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে ২০২৫-২৬ বোরো মৌসুমে নড়াইলে ৫০ হাজার ২৯৭ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত তিন বছরের ব্যবধানে নড়াইলে ৬৭ হেক্টর জমিতে বোরো আবাদ বৃদ্ধি পেয়েছে।’

এ বছর ২ হাজার ৬৩৫ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে, যার মধ্যে ৬০ শতাংশই আদর্শ বীজতলা। ফলে বীজতলা নিয়েও কোনো সংকট নেই।