শীত এলেই পিঠা পুলির উৎসবে মাতে বাঙালিরা। বাংলাদেশের মতো পশ্চিম বঙ্গেও এমন ধারা। তবে এ বছর শীত নামলেও ভালো খেজুর গুড় পাচ্ছেন না সেখানকার মানুষ। সমগ্র রাজ্য জুড়ে একই অবস্থা।
যার কারণে হতাশ হয়ে পড়েছেন রাজ্যবাসী। ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকা ছাড়াও রাজ্যের গ্রামীণ অঞ্চলে আগে ছিল খেজুর গাছের রমরমা অবস্থা। নানান প্রতিকূলতার কারণে এখন গাছের সংখ্যা ধীরে ধীরে অনেক কমে গেছে। ফলে খেজুর গাছে হাড়ি বাঁধলেও চাহিদা অনুযায়ী মিলছে না রস। পর্যাপ্ত পরিমাণে রস পাওয়া না যাওয়ার কারণে ভালো খেজুরের গুড়ের চাহিদা থাকলেও তা পূরণ হচ্ছে না।



