Spread the love

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে ‘বাংলাদেশে কীটনাশক ঝুঁকি হ্রাস প্রকল্প’–এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেছে। ২০২১ সালের আগস্টে চালু হওয়া এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে বাংলাদেশ সরকারের সহযোগিতায় এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (GEF)-এর অর্থায়নে। DoE, DAE,DoF,DGHS প্রকল্পটি বাস্তবায়ন করে ।

অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, প্রযুক্তি বিশেষজ্ঞ, বেসরকারি খাতের প্রতিনিধি ও একাডেমিক ব্যক্তিবর্গ অংশ নিয়ে কীটনাশক লাইফসাইকেল ব্যবস্থাপনায় প্রকল্পের অর্জন এবং ভবিষ্যৎ স্থায়িত্ব নিশ্চিতের উপায় নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ বলেন,
“এই প্রকল্প বাংলাদেশের পরিবেশগত সুশাসন ও নিরাপদ খাদ্য ব্যবস্থার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। বিধি-বিধান উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে একটি আরও সুস্বাস্থ্যকর ও সহনশীল দেশের ভিত্তি স্থাপন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে সমন্বিত প্রচেষ্টা এবং কার্যকর প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথি এস. এম. সোহরাব উদ্দিন, মহাপরিচালক, DAE; ড. মো. আবদুর রউফ, মহাপরিচালক, DoF; এবং প্রফেসর এম. আবুল ফয়েজ, সভাপতি, টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ—নিরাপদ কীটনাশক ব্যবহারের প্রসার, জলজ সম্পদের সুরক্ষা এবং বিষ পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়নসহ প্রকল্পের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন।

“FAO–র পেস্টিসাইড লাইফসাইকেল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা সরকারকে প্রতিটি ধাপে নিরাপদ ও টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করেছি, যা কৃষক, ভোক্তা এবং পরিবেশকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেবে।”

“প্রেস বিজ্ঞপ্তি”