ডিজেলসহ সবরকম জ্বালানি তেলের দাম বাড়ায় তার প্রভাব এখন পড়েছে হিলির পেয়াজের বাজারে। দিনাজপুরের হিলি বাজারে এক থেকে দুই সপ্তাহের ব্যবধানে পেয়াঁজের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। ৩৫ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। হিলি বাজার আগের মতই সব দোকানেই পেঁয়াজ রয়েছে। তবে সরবরাহ কিছুটা কম। এক থেকে দুই সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে নিম্নমানের পেঁয়াজের দাম ৪০ টাকা এবং ভালো মানের পেঁয়াজের দাম ৪৫ টাকা। অর্থাৎ, অল্প সময়ের ব্যবধানে প্রতি কেজিতে ক্রেতাদের বাড়তি গুনতে হচ্ছে ৫ থেকে ১০ টাকা।

হিলিবাজারে আসা পেঁয়াজের ক্রেতারা বলছেন , এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। আগে যে পেঁয়াজ ৩৫ টাকায় কেনা যেত, এখন তা কিনতে হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। এলাকার অধিকাংশ মানুষ শ্রমজীবী। নিত্যপণ্যের দাম কম থাকলে তাঁদের জন্য সংসার চালানো সহজ হয়। দাম বাড়লে প্রয়োজনের তুলনায় কম পেঁয়াজ কিনতে হয়।
ক্রেতাদের অভিযোগ গত সপ্তাহেও পেঁয়াজের দাম ছিল ৩৫ টাকা কেজি, এখন তা বেড়ে ৪০ থেকে ৪৫ টাকা হয়েছে। এভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে। একজন পেঁয়াজ বিক্রেতা জানালেন, গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করেছেন। বর্তমানে পাইকারি বাজার থেকেই তাকে ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে হচ্ছে। তাই খুচরা পর্যায়ে ৪৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। কয়েক দিন ধরে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে কৃষকেরা বাজারে পেঁয়াজ কম আনছেন। এতে সরবরাহ কমে দাম বেড়েছে।



